ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সম্পাদক শামীম
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৪৯ পিএম
X

উৎসব মূখর পরিবেশে ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে আবু বকর সিদ্দিক সভাপতি ও শামীম কাদির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) জয়পুরহাট প্রেসক্লাব ভবনে সাধরণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী সাংবাদিক নজরুল ইসলাম। 

ফলাফলে বাংলা ভিশনের সাংবাদিক আবু বকর সিদ্দিক ২৯ ভোট পেয়ে সভাপতি  নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজ প্রতিনিধি শামীম কাদির ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি সোহেল আহমেদ লিও, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, লাইব্রেরী সম্পাদক জাহিদুল ইসলাম, দফতর সম্পাদক মিলন রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়ান্নাফ হোসেন শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শীতল চন্দ্র এবং কার্যকরী সদস্য পদে আতাউর রহমান, রুহুল আমীন ও পুলক সরকার নির্বাচিত হয়েছেন। 

দ্বি-বার্ষিক নির্বাচনে জয়পুরহাট প্রেসক্লাবের ৪৮ জন ভোটার সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন নজরুল ইসলাম, এ্যাডঃ আরাফাত হোসেন মুন ও সুজন কুমার মন্ডল।

এসআইএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝