ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঝিনাইদহে ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম
X

ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ আশপাশের কয়েকটি জেলায় ধারাবাহিক দস্যুতা ও ডাকাতির সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি ইজিবাইক, একটি লুণ্ঠিত মোবাইল ফোন, আরও আটটি মোবাইল ফোন এবং ইজিবাইক বিক্রির নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের মৃত আব্দুল জব্বারের ১৪ বছর বয়সী ছেলে মিশকাত বাবার মৃত্যুর পর পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন হিসেবে একটি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। গত ১৯ জুলাই বিকেলে কোটচাঁদপুর রেলগেট এলাকা থেকে যাত্রীবেশে চার ব্যক্তি তার ইজিবাইকে ওঠে। পরে তারা ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা মাঠসংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মিশকাতের মুখ ও হাত-পা বেঁধে ফেলে রেখে তার ইজিবাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ২১ জুলাই মিশকাতের চাচা ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান (পিপিএম)-এর নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশের যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অভিযানে চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে ছিনতাইয়ের মূলহোতা আকাশ সর্দার ওরফে ডাকাত আকাশকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর এলাকা থেকে জিয়ারুল ওরফে জিয়া (৪৪), সিরাজুল ইসলাম (৪০) ও আখতার মোল্লা (৪০)-কে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত রাশিদুল ইসলাম ওরফে বল্টু (৫০), লিটন আলী (৫০), সজীব শেখ (২৪), মাসুদ রানা (৩২), কুমারখালী থেকে ইসলাম খান ওরফে তাহের (৬৫) এবং মিরপুর থেকে আশরাফুল ইসলাম (৪২)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মিশকাতের ছিনতাই হওয়া ইজিবাইক, একটি লুণ্ঠিত মোবাইল ফোন, আরও আটটি মোবাইল ফোন এবং ইজিবাইক বিক্রির ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আকাশ, জিয়া, সিরাজুল ও আখতার স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও পাবনা অঞ্চলের মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দস্যুতা ও ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝