ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় জিম্মির খবর পেয়ে পুলিশ গেলে গুলি, পাল্টা জবাবে পালাল দুর্বৃত্তরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:১৮ পিএম
X

ঢাকার সাভারের আশুলিয়ায় এক ব্যক্তিকে জিম্মি করার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচ তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এক ব্যক্তিকে জিম্মি করে রাখার খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, জিম্মির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝