ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দ্বৈত কবিতা আবৃত্তি, মুগ্ধ করল ‘দাহনকাল’
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৩৮ পিএম
X

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দ্বৈত কবিতা আবৃত্তি নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘দাহনকাল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় পৌরসভা অডিটোরিয়ামে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলা সাহিত্যের খ্যাতিমান কবিদের বিভিন্ন দ্বৈত কবিতা পরিবেশন করেন শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের আবৃত্তিশিল্পীরা। অদ্বিতীয়া পাল, দেবাশীষ দাস, খাদিজা আক্তার রিয়া ও আনিকা হোসেনের আবৃত্তি ও উপস্থাপনায় পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’, ‘দুই পাখি’; কাজী নজরুল ইসলামের ‘অভিশাপ’; নির্মলেন্দু গুণের ‘ক্ষেতমজুরের কাব্য’; শুভ দাশগুপ্তের ‘প্রেম’; রুদ্র গোস্বামী, জায়িদ হোসেন তানু, সাদাত হোসাইনসহ আরও অনেক কবির দ্বৈত কবিতা।

অনুষ্ঠানে আবৃত্তিতে অংশ নেন দেবাশ্রিতা ভট্টাচার্য, মৌনতা দেবনাথ, অন্বেষা ধর, রাজশ্রী হালদার রাজন্যা, শ্রেয়সী পাল, কাজী মাহদী ইসলাম, স্পর্শিয়া বৈদ্য, শ্রেষ্ঠা গোস্বামী, প্রিয়ন্তী দেবনাথ, দিব্যশ্রী ভট্টাচার্য, দেবার্ঘ্য ভট্টাচার্য, রত্নদ্বীপ রায়, মৃত্তিকা ধর, আদিলা হোসেন, আদিবা হোসেন, সৃষ্টি গাইন, পূর্ণশ্রী কর পুরকায়স্থ, আদৃতা দেব, সিয়াম খন্দকার, রাইয়ান জামাল, শিশির চন্দ্র দাস, অভিমন্যু পাল অরিত্র, অনন্তশ্রেষ্ঠা শীল, অরিত্রিকা রায় চৌধুরীসহ অন্যান্য আবৃত্তিশিল্পীরা।

আয়োজকরা জানান, শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তি নিয়ে এটিই ছিল প্রথম আয়োজন। শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তিচর্চার প্রসারে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সিলেট বিভাগের একমাত্র আবৃত্তি উৎসবও প্রতিবছর তাদের উদ্যোগেই অনুষ্ঠিত হয়। চলতি বছরের এপ্রিল মাসে আবৃত্তি উৎসব সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ১৪৩২ সালের আবৃত্তি উৎসবের বিভিন্ন বিভাগের সেরাদের মধ্য থেকে নির্বাচিত এবং শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের ফেসবুক পেজে আয়োজিত ‘সেরা আবৃত্তি’ প্রতিযোগিতার বিজয়ী ছয়জনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও আবৃত্তিশিল্পী জলি পাল, বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি দীপঙ্কর ভট্টাচার্য এবং কালবেলা-এর প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস (সুমন)।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, শুদ্ধ উচ্চারণ, সাহিত্যচর্চা ও আবৃত্তির বিকাশে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।

আরএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝