ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজধানীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পথচারী আহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:১০ এএম আপডেট: ২৫.০৭.২০২৬ ৮:৪৬ এএম
X

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক সন্দেহভাজন অস্ত্রধারী।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাফরুল থানা যুবদলের কর্মী মো. ইউসুফ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মারা যান। আহত অপর ব্যক্তি সালাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, সালাম পেশায় ভ্যানে সবজি বিক্রেতা। তাঁর বাড়ি পিরোজপুরে। এক সপ্তাহ আগে তিনি কাজের উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত সাড়ে ১১টার দিকে ইউসুফসহ ৭-৮ জন স্থানীয় ব্যক্তি এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইউসুফ দুটি গুলিবিদ্ধ হন এবং সালামও গুলিবিদ্ধ হন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এক সন্দেহভাজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাফরুল থানা-পুলিশ যৌথভাবে তদন্ত করছে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝