কুমিল্লার দাউদকান্দিতে দলমত নির্বিশেষে সকল মানুষের মধ্যে একটা খুশির আমেজ, আশা, আবেগ, উৎকন্ঠা বিরাজ করছে।
বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ‘রাষ্ট্রপতি হচ্ছেন ড. খন্দকার মোশাররফ হোসেন’- এমন সংবাদটি জানার পর দাউদকান্দি তথা কুমিল্লার সাধারণ মানুষের মধ্যে একটা খুশির আমেজ পরিলক্ষিত হচ্ছে।
দাউদকান্দির কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক ব্যবসায়ীসহ সাধারণ মানুষের এখন একটাই চাওয়া সাবেক মন্ত্রী, সংসদ সদস্য প্রবীণ রাজনৈতিক নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন কে যেনো রাষ্ট্রপতি করা হয়, এটা যেন তাদের প্রানের দাবি, কুমিল্লাবাসী রাষ্ট্রপতি পাবার অপেক্ষায় আছে।