ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৩৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে অস্ত্রোপচারটি সম্পন্ন হবে।

কুমিল্লার মুরাদনগর থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য কায়কোবাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

অস্ত্রোপচারের আগে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী।

এদিকে, তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝