ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের আড়াই হাজার বৃক্ষরোপণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:২৬ পিএম
X
Advertisement

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় প্রথম ধাপে আড়াই হাজার গাছের চারা রোপণ করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ এবং সদস্যসচিব হাসিবুর রহমান অভি।

এ সময় লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আনোয়ার হোসেনসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর সরকারি কলেজ, কফিল উদ্দিন ডিগ্রি কলেজ, দালাল বাজার ডিগ্রি কলেজ, ভবানীগঞ্জ কলেজ, রামগতি সরকারি কলেজ এবং লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় ফলজ, বনজ ও ফুলজ গাছের চারা রোপণ করা হয়।

আরএইচ/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement