ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:০৪ পিএম আপডেট: ২৩.০৭.২০২৬ ৩:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অভিযানে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’-এর সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে সেনাবাহিনী।

পাকিস্তানের আন্তঃবাহিনী অধিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, বেলুচিস্তানের বাকি সন্ত্রাসীদের নিশ্চিহ্ন ও তাদের অবকাঠামো ধ্বংস করতে যৌথ অভিযান চলমান রয়েছে।

আইএসপিআর আরও বলেছে, গত ৪৮ ঘণ্টায় নিরাপত্তাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে বেলুচিস্তানের সুরাব এবং মাস্তুংয়ে টার্গেট অভিযান চালায়। এ সময় ১০ সন্ত্রাসী নিহত হন। এরমধ্যে সাতজনই সুরাবে প্রাণ হারান।

আর বাকি তিনজন প্রাণ হারান মাস্তুংয়ে। এছাড়া সেখান থেকে এক নারী আত্মঘাতী বোমা হামলাকারীকে আটক করা হয়। এরসঙ্গে সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

পাকিস্তান দাবি করে বেলুচিস্তানে ভারত সমর্থিত সন্ত্রাসীরা রয়েছে। যারা প্রাকৃতিক খনিজে ভরপুর এ প্রদেশটিকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে চায়।

সূত্র: দ্য ন্যাশন

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝