ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে: মির্জা ফখরুল
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম
X

স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী হলে দেশের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তৃণমূলের জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা সম্ভব।

বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত ‘স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান-মেম্বারদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত দেশগুলোতে স্থানীয় সরকার প্রশাসন, স্বাস্থ্যসেবা, বিচার ও জনসেবামূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে স্থানীয় সরকারকে সেই কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখন স্থানীয় সরকারকে প্রকৃত অর্থে ক্ষমতায়নের সময় এসেছে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। স্থানীয় মানুষের সমস্যা, চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে তাদের প্রত্যক্ষ ধারণা রয়েছে। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে আরও কার্যকর করতে হবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

তিনি জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের কল্যাণে ট্রাস্ট ও তহবিল গঠনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

মির্জা ফখরুল বলেন, সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ ভবিষ্যতের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. পয়গাম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ কার্যক্রমে জনপ্রতিনিধিদের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

জেবি/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝