ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:০৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড়ে পুলিশের বিশেষ অভিযানে  মোফাজ্জল হোসেন নামে এক ভুয়া সিআইডি অফিসারকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

আটক ভুয়া সিআইডি কর্মকর্তা মোফাজ্জল হোসেন  দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর, পটুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্ বলেন, ভুয়া সিআইডি অফিসার পরিচয়ে মোফাজ্জল হোসেন নামে এই ব্যাক্তি বেশ কিছুদিন যাবৎ শহরের বিভিন্ন মোড়ে নিজেকে সিআইডি পরিচয় দিয়ে আসছেন। আমরা খবর পেয়ে তার বিষয়ে তথ্য সংগ্রহ করে তাকে ভুয়া হিসাবে পাই। এরপর তাকে গত মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী ঢাকামোড় থেকে তাকে আটক করি। আটকের সময় তার কাছে একটি ওয়াকি টকি ও একটি মোবাইল ফোন পাই।  ২২ জুলাই বুধবার সকাল ১১টায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝