ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দশমিনায় জাল মুদ্রাসহ ব্যবসায়ী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:২৬ পিএম
X

পটুয়াখালীর দশমিনায় এক হাজার টাকার ৯টি জাল নোটসহ হাবিবুর রহমান (৫৫) নামের এক পেশাদার জাল মুদ্রা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা সদরের মাছ বাজার এলাকায় সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর জেলার বাউফল উপজেলার ৫ নম্বর সূর্যমণি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সূর্যমণি গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাছ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় উপস্থিত জনতার সামনে হাবিবুরের দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ৯টি জাল নোট এবং এর আগে জাল নোট দিয়ে পণ্য ক্রয় ও ভাঙতির মাধ্যমে বিনিময় করা আসল ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম দ্য ডেইলি অবজারভারকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। উদ্ধার করা জাল নোটের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আটক হাবিবুরের বিরুদ্ধে এর আগেও জাল মুদ্রাসংক্রান্ত আরও ৭টি মামলা রয়েছে বলে জানান ওসি।

এসটি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝