ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মাদারীপুরে যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৫৭ পিএম
X

মাদারীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, নাঈম খানের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিলে নাঈম খান নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়।

পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত নাঈম খানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এএইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝