ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাকা থেকে সাবেক মেয়র রাসেলসহ আ.লীগের ২ নেতা গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:২৯ পিএম
X

নাশকতার মামলায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দুই নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন রাসেল (৫২) এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বশির আহমেদ (৫২)।

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরের মিরপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় ভাঙ্গুড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার ভাঙ্গুড়া থানার একটি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাশিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম বলেন, ২০২৫ সালের ১১ মে গভীর রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার পরদিন বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০–৫০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার হওয়া গোলাম হাসনায়েন রাসেল ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র এবং পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে। অপরদিকে বশির আহমেদ ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে মকবুল হোসেন ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডার নিয়ন্ত্রণ, দখল-বাণিজ্য, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর বিষয়ে আদালতের কোনো চূড়ান্ত রায়ও হয়নি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে গোলাম হাসনায়েন রাসেল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেন।

আরআরটি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝