ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে ৫৯৪ বোতল উইনকেনেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:১১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার খারহাট এলাকায় অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেন্সিডিল সদৃশ উইনকেনেক্সসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর সিপিসি-১।

র‍্যাব জানায়, সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারহাট গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মো. হোসেন আলী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫৯৪ বোতল ফেন্সিডিল সদৃশ উইনকেনেক্স জব্দ করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকসহ তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝