ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিমান ও মহাকাশ গবেষণা কেন্দ্রের ভবন উদ্বোধন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:৪৪ পিএম আপডেট: ২০.০৭.২০২৬ ৮:১৭ পিএম
X

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি আজ সোমবার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি বাশারে বাংলাদেশ বিমান ও মহাকাশ শক্তি গবেষণা কেন্দ্রের (বিকাসপস) নিজস্ব ভবনের স্মারক ফলক উন্মোচন করেন।

উদ্বোধন শেষে তিনি নবনির্মিত ভবনের প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি ভবনের বিভিন্ন দাপ্তরিক ও কার্যক্রম পরিচালনার স্থান পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ বিমান ও মহাকাশ শক্তি গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় কেন্দ্রটি আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা–সংক্রান্ত গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বিমান বাহিনী প্রধান আশা প্রকাশ করেন, নিজস্ব ভবনের কার্যক্রম শুরু হওয়ায় প্রতিষ্ঠানটির গবেষণা, শিক্ষা এবং নীতিনির্ধারণে সহায়ক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। সম্প্রতি কেন্দ্রটি সোসাইটিজ রেজিস্ট্রেশন আইন, ১৮৬০-এর অধীনে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক কার্যালয়ে নিবন্ধন লাভ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রের এয়ার অধিনায়ক, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশারের এয়ার অধিনায়করা, বিমান বাহিনীর প্রশিক্ষণ ও মতবাদ কমান্ডের কমান্ড্যান্ট, গবেষণা কেন্দ্রের পরিচালনা পর্ষদের সদস্য এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


-টিএস/বিজ্ঞপ্তি


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝