ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:০৮ পিএম
X
Advertisement

এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য। সোমবার আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন সদ্য লেবার পার্টির নেতা নির্বাচিত অ্যান্ডি বার্নহাম। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিদায়ী ভাষণ দেন কিয়ার স্টারমার। তিনি বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে দলের ভরাডুবি এবং অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে তিনি দায়িত্ব ছাড়েন। একই চ্যালেঞ্জের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বার্নহাম।

দায়িত্ব গ্রহণের পর দেওয়া ভাষণে অ্যান্ডি বার্নহাম ব্রিটেনে একটি ‘সার্কিট-ব্রেকার’ বা আমূল পরিবর্তনের সূচনা করার অঙ্গীকার করেন। তিনি বলেন, আগামী বছরগুলোতে গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গৃহহীন মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করাকে তিনি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

বার্নহাম বলেন, “আমি জানি দেশের মানুষ রাজনীতি নিয়ে বিরক্ত। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি এবং আপনাদের সঙ্গে সৎ থাকতে চাই। আমরা এতদিন যথেষ্ট ভালো করতে পারিনি। এখন সময় এসেছে আরও কার্যকরভাবে কাজ করার।”

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে অ্যান্ডি বার্নহাম বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে স্ত্রী মারি-ফ্রান্স ভন হিলকে সঙ্গে নিয়ে প্রাসাদ ত্যাগ করলে বাইরে অপেক্ষমাণ জনতা করতালির মাধ্যমে তাদের শুভেচ্ছা জানান।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement