ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:১১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের অন্যতম মহাকাব্যিক ফাইনালের অবসান হলো। লিওনেল মেসির আর্জেন্টিনাকে স্তব্ধ করে ২০২৬ ফিফা বিশ্বকাপের নতুন বিশ্বরাজা নির্বাচিত হলো স্পেন। এই অবিস্মরণীয় ট্রফি জয়ের মধ্য দিয়ে একই সাথে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের ‘ডাবল’ মুকুট মাথায় পরল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। তবে স্প্যানিশ ফুটবলের এই সোনালী প্রজন্মের মহাবিজয় কেবল শিরোপাতেই সীমাবদ্ধ থাকেনি; মেগা ফাইনালে জিতে তারা আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার সর্বকালের সব রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়েছে।

টুর্নামেন্ট জুড়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা স্প্যানিশ আর্মাডা ফাইনালেও তাদের সেই চেনা তিকিতাকা আর হাই-প্রেসিং ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল। মাঝমাঠের জেনারেল রদ্রি, দানি অলমো এবং আক্রমণভাগের ওয়ান্ডারকিড লামিনে ইয়ামালদের গড়া আক্রমণ রুখতে আর্জেন্টাইন ডিফেন্সকে চরম পরীক্ষা দিতে হয়। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয় স্পেনের বিশ্বজয়, যার সাথে সাথে ভেঙে যায় আন্তর্জাতিক ফুটবলে এর আগে অন্য কোনো দলের গড়া টানা অপরাজিত থাকার ঐতিহাসিক মাইলফলকটি।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্বরেকর্ড গড়েছে লা রোহারা। এর আগে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। সেই সময়ে ইউরো ২০২০-এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপাও জিতেছিল আজ্জুরিরা। বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল স্পেন। আর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে এককভাবে রেকর্ডটির মালিক হয়ে গেছে তারা।

সবশেষ স্পেন হেরেছিল ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার সঙ্গে। এরপর লা রোজারা ২৮ জয় এবং ১০টি ড্র করেছে। এই কীর্তির মাধ্যমে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কোনো দলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অপরাজিত থাকার রেকর্ড এখন স্পেনের দখলে।

বিশ্বকাপের এই ট্রফি ও বিশ্বরেকর্ড একই সাথে স্প্যানিশ ফুটবলকে এক অনন্য এবং অপরাজেয় উচ্চতায় নিয়ে গেল। ফুটবল বোদ্ধাদের মতে, এই দলটির খেলার নিখুঁত পরিকল্পিত রূপ এবং ধারাবাহিকতা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আধিপত্যের প্রমাণ। ড্যালাস থেকে নিউ জার্সি—পুরো আমেরিকা মহাদেশ জুড়ে স্প্যানিশ ফুটবলের যে জয়রথ চলল, তা ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্বজয়ের মুকুটের পাশাপাশি টানা অপরাজিত থাকার এই অবিশ্বাস্য রেকর্ড নিকট ভবিষ্যতে আর কোনো দল ভাঙতে পারবে কি না, তা নিয়ে এখনই ফুটবল বিশ্বে আলোচনা শুরু হয়ে গেছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝