ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে হত্যা, আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৯:০০ পিএম
X
Advertisement

দিনাজপুরের ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে নবীরুল ইসলাম (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ আকাশ আহম্মেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত আরও দুই ব্যক্তি পলাতক রয়েছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর বাজারে যাওয়ার পথে একটি অরক্ষিত রেলক্রসিং এলাকায় নবীরুল ইসলামের অটোরিকশার গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। পরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নবীরুল ইসলামকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর ফুলবাড়ী, বিরামপুর ও ঘোড়াঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ঘোড়াঘাট এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ আকাশ আহম্মেদকে আটক করা হয়। এ ঘটনায় লেবু মিয়া ও অজ্ঞাতপরিচয় আরও একজন পলাতক রয়েছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, আটক আকাশ আহম্মেদ ফুলবাড়ী পৌর শহরের চকশাহাবাজপুর (আমবাগা) এলাকার মনোয়ার হোসেনের ছেলে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এইচইউআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement