ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেপ্তার ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম
X
Advertisement

মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) রাতে বরিশাল নগরের সদর রোডে অবস্থিত সাবেক শিক্ষামন্ত্রী হাসেম আলী খানের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত নাদিমা মোহাম্মদী খান (৩৯) শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নেন।

পরে রোববার সকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নাদিমা। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে।

নাদিমা মোহাম্মদী খান অভিযোগ করেন, ‘এই হামলায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমার নিজ বাড়িতেই কিছু উচ্ছৃঙ্খল মাদকসেবী আমার চাচার উসকানিতে আমার ওপর হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ১৮ জুলাই আমি ও আমার চাচাতো বোন বাড়িতে আসি। সেখানে কিছু যুবক বাড়ির মধ্যে আবর্জনা ফেলে রাখে এবং মাদকসেবন ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আমরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জন সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। তখন আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করি।’

তিনি দাবি করে বলেন, ‘আমার চাচা নজরুল ইসলাম খানের উসকানি ও প্রশ্রয়ে আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং যাতে আমি আর বাড়িতে না আসি, সে উদ্দেশেই এই হামলা চালানো হয়েছে।’

তিনি জানান, ঘটনার পর পুলিশকে অবহিত করা হয় এবং রেজাউল ইসলাম সাব্বির, জাহিদুল ইসলাম রাজুসহ ৫ হামলাকারীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে নাদিমা উল্লেখ করেন, তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির জেরে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের একটি সংঘবদ্ধ দল গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ইসলাম জানান, এই ঘটনায় চাঁদনী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদেরকে ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. হান্নান বলেন, ‘ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালাচ্ছে। এ ঘটনায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement