ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে পরিত্যাক্ত ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:০৭ পিএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীর নিখোঁজের একদিন পর পরিত্যাক্ত একটি ডোবা থেকে মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্থানীয় জনৈক আব্দুল গফুরের বাড়ির পিছনে পরিত্যাক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে মোঃ আবদুর রহিমের পুত্র। শিশুটি পিতা মাতা সহ তার নানার বাড়ি নাঙ্গলমোড়ায় থাকতো। 

নাঙ্গলমোড়া মাদ্রাসার শিক্ষক, প্রভাষক মোহাম্মদ হোসেন জানান, গত বুধবার বিকেলের দিকে শিশু সাঈদ নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করে। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে বিভিন্ন স্থানে তল্লাশি করে। কিন্তু না পেয়ে ডুবুরিরা চলে যায়। বৃহস্পতিবার সকাল দশটার দিকে স্থানীয় জনৈক আব্দুল গফুরের বাড়ির পিছনে একটি পরিত্যক্ত ডোবায় সাঈদের লাশ এলাকার লোকজন ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে। তারা দুই ভাইয়েরের মধ্যে সে বড় ভাই। 
পরিবারের সকালের আদরের শিশুটি মারা যাওয়া পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ইউএন/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement