ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাজীপুরে সিজারের সময় নবজাতকের হাত ভাঙার অভিযোগ, তদন্ত কমিটি গঠন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:৪৩ পিএম আপডেট: ১৫.০৭.২০২৬ ৭:৫৪ পিএম
X

গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি হাসপাতালে সিজারের সময় নবজাতকের হাত ভেঙে যাওয়ার অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জনের কার্যালয়।

বুধবার সকালে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার রেলগেট এলাকায় অবস্থিত আল-আরাফ হাসপাতালের বিরুদ্ধে সিজারের সময় ভুল চিকিৎসায় নবজাতকের ডান হাত ভেঙে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় সরেজমিন তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি ও অবস) ডা. কুহু মুৎসুদীকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাবরিনা মোহনা এবং কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক সার্জারি) ডা. মোহাম্মদ শরীফ হোসেন। তিনি সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন বলেন, তদন্ত কমিটিকে সরেজমিন তদন্ত শেষে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নবজাতকের পরিবার অভিযোগ করেছে, কাগজে-কলমে অভিজ্ঞ চিকিৎসকের নাম থাকলেও অপারেশন থিয়েটারে (ওটি) অদক্ষ ব্যক্তিকে দিয়ে সিজার করানো হয়। অস্ত্রোপচারের পর দেখা যায়, নবজাতকের ডান হাত মারাত্মকভাবে ভেঙে গেছে। তাদের আশঙ্কা, এ ঘটনায় শিশুটি আজীবন পঙ্গুত্বের ঝুঁকিতে পড়তে পারে।

তবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিকুল ইসলাম বলেন, আল-আরাফ হাসপাতালের পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রয়েছে। অপারেশন থিয়েটারে দায়িত্ব পালনকারী চিকিৎসকও দক্ষ ছিলেন। তবে নবজাতকের ডান হাত ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। কী কারণে এমনটি হয়েছে, তা নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এনআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝