ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মৌলভীবাজারে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:৪৯ পিএম
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মোকাবিল বিওপি এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

বুধবার (১৫ জুলাই) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং রান্না করা খাবার বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর ব্যবস্থাপনায় কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪৫০ জন নারী, পুরুষ ও শিশুকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। এছাড়া ১০০টি পরিবারের মধ্যে রান্না করা খাবার সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। তিনি বলেন, “বিজিবি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে চোরাচালান, মাদকসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, জীবনমানের উন্নয়ন এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করতেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ের সময় বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিজিবির মহাপরিচালকের মূলনীতি ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ। এ ধরনের মানবিক উদ্যোগ সীমান্তবাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।”

তিনি জানান, ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে নিয়মিত বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ সহায়তা, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব।

আরএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝