ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে চার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:৪৪ পিএম
X

লক্ষ্মীপুরের চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে প্রতিষ্ঠানগুলো থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ রায়হান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অপারেশন থিয়েটারের অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদনের অতিরিক্ত বেড থাকায় সিটি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকায় পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারকে ২০ হাজার টাকা, লাইসেন্স ও বাণিজ্যিক মিটার না থাকায় আর এস ডেন্টাল এক্স-রে সেন্টারকে ৫ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন না করায় ডা. আউয়াল শিশু সার্জারি সেন্টার ও জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, রয়েল মেডিক্যাল সার্ভিসেসে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে কর্তৃপক্ষ পালিয়ে যায় বলে জানা গেছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, “জেলা প্রশাসকের নির্দেশে এবং জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চারটি প্রতিষ্ঠানে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝