স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান।
তিনি জানান, সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাবেন।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকার দেশে ফিরবেন।
-টিএস