ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালশীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:২০ পিএম
X

রাজধানীর পল্লবীর কালশী মোড়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয় বাসিন্দাদের সড়ক অবরোধে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের তীব্র ভোগান্তিতে পড়তে হয়।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালশী মোড়ের বিহারি কলোনি এলাকায় সহস্রাধিক মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ জানায়, পল্লবী থানা থেকে কালশী ফ্লাইওভারে ওঠার মুখে বিহারি কলোনি এলাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয়রা সড়কে নেমে এ কর্মসূচি পালন করেন। ফলে কালশী মোড় ও আশপাশের সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর ট্রাফিক বিভাগের সদস্যদের পাশাপাশি পুলিশের ক্রাইম বিভাগের সদস্যরাও ঘটনাস্থলে দায়িত্ব পালন করেন। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে নেওয়া এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।

মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা কালশী মোড় অবরোধ করেন। তাদের মূল দাবি জলাবদ্ধতার স্থায়ী সমাধান। অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।”

আন্দোলনের কারণে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করে। এ সময় অপ্রয়োজনে ওই সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করার জন্য চালকদের পরামর্শ দেয় ট্রাফিক পুলিশ।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝