ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৫৭ পিএম
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর শমসেরনগর স্টেশন ইউনিটের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর শমসেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা। এ সময় উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলি আহমেদ খান, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পতনঊষার ইউনিয়নের নিম্নাঞ্চলের বন্যাকবলিত এক শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া এক শতাধিক মানুষের জন্য রান্না করা খাবারও সরবরাহ করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর শমসেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, “বন্যাকবলিত এলাকায় আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। আমরা সরেজমিনে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করেছি।”

স্থানীয়দের মতে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এ ধরনের মানবিক সহায়তা দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝