ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহবাগ থানা এলাকার পৃথক ফুটপাত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম
X

শাহবাগ থানা এলাকার পৃথক ফুটপাত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানা এলাকার দুটি ফুটপাত থেকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে শাহবাগ থানা এলাকার আনন্দবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সড়কের ফুটপাত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন বলেন, দুই ব্যক্তিকে নিথর অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখেন পথচারীরা। তারা বিষয়টি পুলিশকে জানান। তাদের উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয় পুলিশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শাহবাগ থানা-পুলিশ বলছে, মৃত দুই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৫৫ বছর। অপরজনের বয়স ৬০ বছরের মতো হতে পারে।

শাহবাগ থানার এসআই আল মামুন বলেন, মৃত ব্যক্তিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝