ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
তেঁতুলিয়ায় শিশুসহ ১৩ পুশইন চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:০৭ পিএম
X

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া-ময়নাগুড়ি সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় শিশুসহ ১৩ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মাঝিপাড়া বিওপির আওতাধীন ময়নাগুড়ি সীমান্তের মেইন পিলার ৪৩৪-এর ৫ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির দাবি, ভারতের ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের নয়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ১৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে তিনটি শিশু, পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী ছিলেন।

স্থানীয় সূত্রে খবর পেয়ে মাঝিপাড়া বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ সদস্যদের বাধা দেয় এবং পুশইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানায়। বিজিবির প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

পঞ্চগড় ১৮ বিজিবির এক কর্মকর্তা জানান, শনিবার সকালে বিএসএফ সদস্যরা ১৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা সীমান্তের শূন্যরেখা থেকে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

তিনি আরও জানান, বর্তমানে সীমান্তের জিরো লাইনে কোনো ব্যক্তি অবস্থান করছে না এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

এসআইএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝