ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিরাজগঞ্জে নলকূপের পানির সঙ্গে উঠছে গ্যাস, জ্বলছে আগুন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৫৭ পিএম
X
Advertisement

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা এলাকায় গভীর নলকূপের পানির সঙ্গে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। আগুনের সংস্পর্শে আনলে ওই গ্যাস দাউ দাউ করে জ্বলে উঠছে। ঘটনাটি ঘটেছে বেলকুচি পৌরসভার চালা এলাকার মাজেম মিয়ার গড়ান মহল্লায়।

স্থানীয়রা জানান, নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য বেলকুচি পৌরসভা থেকে সম্প্রতি ওই গভীর নলকূপটি স্থাপন করা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নলকূপটি প্রথম চালু করার পর পানি বের হওয়ার সময় শোঁ শোঁ শব্দ হতে থাকে। পরে গ্যাসের উপস্থিতি সন্দেহ হলে সেখানে আগুন দিলে তা জ্বলে ওঠে। আগুনের শিখা প্রায় তিন থেকে চার ফুট উচ্চতা পর্যন্ত উঠতে দেখা যায়।

ঘটনাটি ছড়িয়ে পড়লে বিষয়টি দেখতে স্থানীয়সহ আশপাশের এলাকার শত শত মানুষ সেখানে ভিড় করেন।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান জানান, খবর পাওয়ার পর বিষয়টি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে গ্যাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এসএম তারিকুল ইসলাম বলেন, বেলকুচিতে প্রাথমিকভাবে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এটি উত্তোলনযোগ্য গ্যাস নয়। পিজিসিএলের ভাষায় এ ধরনের গ্যাসকে ‘পকেট গ্যাস’ বলা হয়।

তিনি আরও বলেন, সাধারণত পাহাড়ি এলাকা কিংবা কোনো নিচু স্থান ভরাট করার পর মাটির নিচে এ ধরনের গ্যাসের উপস্থিতি দেখা যেতে পারে।

এবি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement