ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে ফিরিয়ে আনছে সেনাবাহিনী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:২৪ পিএম আপডেট: ১০.০৭.২০২৬ ১:০২ পিএম
X
Advertisement

খাগড়াছড়িতে সার্বিক বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এদিকে, সাজেকে আটকে পড়া ৪২১ জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তা স্কটে নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরিয়ে আনা হচ্ছে।

বন্যা ও পাহাড়ি ঢলে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে যৌথভাবে কাজ করছে প্রশাসন। সর্বশেষ তথ্য অনুযায়ী, সাজেকে আটকে পড়া ৪২১ জন পর্যটক বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা স্কটে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির পথে রওনা হয়েছেন।

শুক্রবার সকাল ৯টায় পর্যটকদের বহনকারী গাড়িগুলো সাজেক ছাড়ে। প্রশাসনের এই তৎপরতায় স্বস্তি ফিরেছে আটকে পড়া পর্যটক ও তাদের পরিবারের মাঝে।

চেঙ্গী নদী ও আশপাশের ছড়া-খালের পানি নেমে যাওয়ায় খাগড়াছড়ি জেলা সদরের সবকটি নিচু এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। অন্যদিকে, দীঘিনালা উপজেলাতেও বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। মাইনী নদীর পানি কমে যাওয়ায় উপজেলার কবাখালী ও বাবুছড়ার নিচু এলাকা, বসতবাড়ি এবং সড়ক থেকে পানি নেমে গেছে। এর ফলে এসব এলাকায় পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

উপজেলার অন্যান্য এলাকায় পানি কমলেও মেরুং ইউনিয়নের পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক। উপজেলার সবচেয়ে নিচু এলাকা ছোট মেরুং ইউনিয়নে জলাবদ্ধতার পাশাপাশি তীব্র বন্যা পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার রাস্তাঘাট ও ঘরবাড়ি এখনও পানিতে ডুবে থাকায় কয়েক হাজার পরিবার পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

এদিকে কয়েক ঘণ্টার বিরতির পর গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত খাগড়াছড়িতে আবারও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। ফলে পানি পুরোপুরি নেমে যাওয়ার ক্ষেত্রে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে ভারী বর্ষণ হলে পরিস্থিতি আবারও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement