ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মনোহরদীতে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক দুই যুবক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:১৪ পিএম
X
Advertisement

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক শিশুকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারহান (৮) নামে এক শিশু দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাছিমপুর গ্রামে তার মামার বাড়ির পাশ দিয়ে একা হাঁটছিল। এ সময় দুই যুবক তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে অদূরে মাছ শিকাররত তার দুই মামাসহ স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুই যুবককে আটক করেন।

পরে স্থানীয়রা আটক দুই যুবককে মনোহরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামের হাশিম উদ্দীনের ছেলে রফিক (২৫) এবং একই গ্রামের মোখলেছের ছেলে জজ মিয়া (২৩)।

শিশু ফারহানের বাবা তোফাজ্জল হোসেন। তাদের পরিবার মনোহরদী সরকারি কলেজ-সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করে।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement