চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কমল মার্ডি (২২) নামে এক আদিবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কমল মার্ডি ওই গ্রামের সুনিল মার্ডির ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সরকারি অনুদানপ্রাপ্ত বসতঘরের ভেতরে বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন কমল মার্ডি। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এনআই/এসআর