ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৪১ পিএম
X
Advertisement

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছয় জেলেকে উদ্ধারে অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা গোমতি’ বঙ্গোপসাগরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তর।

জানা গেছে, গত রোববার (৫ জুলাই) পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে মোট ১১ জন জেলে ছিলেন।

দুর্ঘটনার পর পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেরা সবাই পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নিখোঁজ জেলেদের সন্ধানে বাংলাদেশ নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’ সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

জেইউ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement