ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, মৃত্যু ৬০০ ছাড়াল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম
X
Advertisement



আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিআর কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার ৭৫৯ জন। এর মধ্যে প্রায় ৭৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং বর্তমানে ২৮৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইবোলার ‘বুন্দিবুগিও’ প্রজাতির সংক্রমণ ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভুসহ ৩৭টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি শোপো প্রদেশের কিসাঙ্গানিতেও নতুন করে দুইজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আফ্রিকা আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, অনেক রোগী চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর আগেই মারা যাচ্ছেন এবং নতুন নতুন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

গত ১৫ মে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এরপর থেকে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে ইতুরি প্রদেশে। ডব্লিউএইচওর মতে, দ্রুত রোগ শনাক্ত, আইসোলেশন এবং চিকিৎসাসেবা নিশ্চিত করাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement