ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট পেল নদীবন্দরের স্বীকৃতি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:২৯ পিএম
X

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হয়েছে বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট। এ দুই নদীবন্দরকে স্বীকৃতি দিয়ে বুধবার (৮ জুলাই) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সারিয়াকান্দি ও ধুনট নদীবন্দরের সীমানা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-কে দুই নদীবন্দরের সংরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই দুই নদীবন্দর যুক্ত হওয়ায় দেশে অভ্যন্তরীণ নদীবন্দরের সংখ্যা ৫৪ থেকে বেড়ে ৫৬-তে দাঁড়িয়েছে।



-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝