ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
টানা বর্ষণে রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে ৪ হাজারের বেশি মানুষ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:১৮ পিএম
X

রাঙামাটিতে টানা চার দিনের ভারী বর্ষণে বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও প্লাবিত এলাকার সংখ্যা বেড়েছে। একই সঙ্গে পাহাড় ধস ও জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভার কয়েকটি ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিয়নের অসংখ্য বসতঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই গৃহপালিত পশুপাখি নিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। অন্যদিকে, বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারসহ কয়েকটি গ্রাম পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া খাগড়াছড়ির মহালছড়ি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, ভারী বর্ষণের কারণে উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পৌরসভাসহ উপজেলায় মোট ১৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে তিনটি পৌরসভা এলাকায়। এসব কেন্দ্রে বর্তমানে প্রায় ১ হাজার ২৭২ জন আশ্রয় নিয়েছেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাঙামাটিতে মোট ১৪০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৪ হাজার ১৬৬ জন। টানা বর্ষণে জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় মিলিয়ে ৯৭টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিলাইছড়িতে ৩৭টি, কাউখালীতে ৩০টি, কাপ্তাইয়ে ১৫টি, রাঙামাটি সদরে ১০টি, বাঘাইছড়িতে ৩টি এবং নানিয়ারচরে ২টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝