ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:৪০ পিএম
X
Advertisement

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কথিত ‘খবির বাহিনীর’ প্রধান খবির মোল্লা (৪৭) নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলি ও একটি ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির আভিযানিক দল।

র‍্যাব-৬ জানায়, বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দিঘলিয়ার জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে খবির মোল্লাকে গ্রেফতার করা হয়। 

অভিযানে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, খবির মোল্লা একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত আলামতসহ তাকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‍্যাব জানিয়েছে, সন্ত্রাস, অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement