ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:৫০ পিএম আপডেট: ০৮.০৭.২০২৬ ১০:৫২ পিএম
X
Advertisement

নরসিংদীর মনোহরদী উপজেলায় ভবন নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চরমান্দালীয়া গ্রামের জামিয়া রহমানীয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম শরীফুল ইসলাম (৩০)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বিশনন্দী গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

জামিয়া রহমানীয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ জানান, সকালে মাদ্রাসার একটি ভবনের নির্মাণকাজ চলাকালে দুর্ঘটনাবশত একটি লোহার রড পাশের বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়। এ সময় নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক শরীফুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। প্রচণ্ড শব্দ শুনে তিনি ও মাদ্রাসার অন্যান্য লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে শরীফুলকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। মরদেহ বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এলে তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement