ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় চরফ্যাশনের আদালত চত্বর, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম
X

বিচারিক সেবা নিতে চরফ্যাশন উপজেলার শত শত মানুষ প্রতিদিন আদালত প্রাঙ্গণে আসেন। কিন্তু উপজেলার অতিরিক্ত চৌকি আদালত প্রাঙ্গণ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে। এতে সেবা নিতে আসা বিচারপ্রার্থী, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আদালত প্রাঙ্গণে হেঁটে চলাচল কিংবা দাঁড়িয়ে থাকারও সুযোগ থাকে না। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সেবাপ্রার্থীরা।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে সরেজমিনে গিয়ে আদালত প্রাঙ্গণে এমন দুর্ভোগের চিত্র দেখা গেছে। এ সময় সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা হলে তারা তাদের ভোগান্তির কথা জানান।

চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর মঙ্গল গ্রামের বাসিন্দা ইয়াসিন মামলার কাজে আদালতে এসে বলেন, “মামলার কাজে এসে দেখি আদালতের সামনে প্রায় হাঁটুসমান পানি জমে আছে। বৃষ্টি হলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আদালতের সামনে এখন দাঁড়ানোরও সুযোগ নেই।”

চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হযরত আলী হিরণ বলেন, “অল্প বৃষ্টিতেই আদালতের সামনের সড়ক ও প্রবেশপথে পানি জমে চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বিচারপ্রার্থীদের জমে থাকা পানি মাড়িয়ে আদালতে প্রবেশ করতে হচ্ছে। এ ছাড়া আদালতের আশপাশে বিভিন্ন বাড়িঘর ও বহুতল ভবন নির্মাণ হলেও পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা নেই। জলাবদ্ধতার এটিও একটি কারণ। আমরা জরুরি ভিত্তিতে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কিছু কাজ করেছি। এ বিষয়ে উপজেলা পরিষদ ও পৌরসভার কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাইনি। দ্রুত সংশ্লিষ্টদের উদ্যোগে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা জরুরি।”

চরফ্যাশন চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি রমিজ উদ্দিন বলেন, “এটি দীর্ঘদিনের সমস্যা। আদালতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ আসেন। তাদের দুর্ভোগ লাঘবে স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এখন সময়ের দাবি। উপজেলা পরিষদ ও পৌরসভার সহযোগিতায় দ্রুত এ সমস্যার সমাধান চাই।”

স্থানীয়দের মতে, আদালতের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করা অত্যন্ত দুঃখজনক। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়বে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে আছে। ইতোমধ্যে ৪৬ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ড্রেনেজ নির্মাণের কাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে।”

এসএফ/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝