ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বগুড়ায় সংস্কারকৃত হেলিপ্যাডে প্রথমবার অবতরণ করলেন সেনাপ্রধান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৫৫ পিএম আপডেট: ০৮.০৭.২০২৬ ৭:০১ পিএম
X
Advertisement

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সংস্কারকৃত হেলিপ্যাডে প্রথমবারের মতো অবতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে শিবগঞ্জে পৌঁছে তিনি নবসংস্কারকৃত এই হেলিপ্যাডে অবতরণ করেন।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন আগে হেলিপ্যাডের জন্য স্থান নির্ধারণ করা হলেও দীর্ঘ সময় ধরে এটি অব্যবহৃত ও অযত্নে পড়ে ছিল। সংস্কারের কোনো উদ্যোগও নেওয়া হয়নি। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে হেলিপ্যাডটি সংস্কার করা হয়।

সংস্কারের পর এই হেলিপ্যাডে প্রথমবারের মতো অবতরণ করলেন সেনাপ্রধান। এর মাধ্যমে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা হেলিপ্যাডটি আবারও কার্যকর ব্যবহারের আওতায় এলো।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement