ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাভারে ৪ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:২৩ পিএম
X
Advertisement

সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার গোমাইল ও সাভারের উত্তর কলমা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঢাকা জেলার আশুলিয়া থানার দিয়াখালী দেওয়ান মার্কেট এলাকার আমাল উদ্দিনের ছেলে মো. আল আমিন (২০), কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চর আগ্রাকুন্ডা গ্রামের মো. শওকতের ছেলে মো. স্বাধীন (২৪), ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বসন্তপুর গ্রামের মো. আলতাবের ছেলে মো. আল আমিন (৩১) এবং গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার খামার দশলিয়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মনির হোসেন (২৩)।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়া থানাধীন গোমাইল ও সাভারের উত্তর কলমা এলাকা থেকে ওই চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ওএফ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement