ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:২৪ পিএম
X
Advertisement

জয়পুরহাট সদর ও আক্কেলপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে এসব দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর ওয়াপদা ব্রিজ মোড় এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন অটোরিকশাচালক তৌহিদ হোসেন (৩৫)। তার বাড়ি পাঁচবিবি উপজেলায়। নিহত অপরজন অজ্ঞাতপরিচয় এক নারী। তার বাড়ি একই উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। বাকি আহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিল। পথে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক তৌহিদ ও এক নারী যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি চালক ও হেলপারসহ আটক করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে, আক্কেলপুর উপজেলার পাঠানধারা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে থাকা তিনজন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সাজ্জাদ হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement