ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান, অস্ত্র-গুলি ও মদ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:২১ পিএম
X
Advertisement

জামালপুর শহরে আওয়ামীপন্থী এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম মনির কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি অফিসকক্ষে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দুটি পাইপগান, ছয়টি ককটেলসদৃশ্য বস্তু, চারটি পিস্তলের গুলি, চারটি শটগানের গুলি, দুটি বোতল পেট্রোল ও ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


জেজে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement