ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যকর্মী কম, স্বাস্থ্য উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:২৯ পিএম
X
Advertisement

দেশের স্বাস্থ্যখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর স্বল্পতা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সরকার তরুণ স্বাস্থ্য উদ্যোক্তাদের উৎসাহিত করছে এবং স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবন ও উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে "বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে জনসংখ্যা বেশি, কিন্তু স্বাস্থ্যসেবা দেওয়ার মানুষ কম। এটি স্বাস্থ্যখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে সরকার স্বাস্থ্য খাতে উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করছে।

ডেঙ্গু পরিস্থিতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, সরকার বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি দাবি করেন, আগের সরকারগুলোর তুলনায় এবার পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকার স্বাস্থ্যখাতে তরুণ উদ্যোক্তা তৈরিকে উৎসাহ দিচ্ছে। তাঁর মতে, স্বাস্থ্য উদ্যোক্তারা দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং সেবার পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক খ্যাতনামা চিকিৎসক রয়েছেন, যাদের অনেকে নতুন নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন। পাশাপাশি দেশের ওষুধ শিল্পের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধের গুণগত মান আন্তর্জাতিক মানসম্পন্ন।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement