ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৫১ পিএম
X
Advertisement

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং ছেলে ফরহাদ শাহ (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সোমবার দুপুরে দোকানঘর মেরামতের কাজ করছিলেন তিনি ও তার ছেলে ফরহাদ শাহ। এ সময় দোকানের টিনের অংশ পাশের বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ করলে নুরুল আমিন ও তার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে ফাতেমা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা পল্লি বিদ্যুৎ সমিতিকে খবর দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আহতদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার।

জেডআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement