ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রভাতী ট্রেনের যাত্রাবিরতিসহ ৫ দফা দাবিতে কোটচাঁদপুরে মানববন্ধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৩৫ পিএম
X
Advertisement

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীসেবার মান বাড়ানোর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কোটচাঁদপুর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

সোমবার (৬ জুলাই) কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, সুধীজন, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে এলাকার দীর্ঘদিনের রেলসেবা সংক্রান্ত দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা হয়।

সংগঠনের সভাপতি শরিফুজ্জামান আগা খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোয়াবিয়া হুসাইন, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল এবং জামায়াত নেতা শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি চালু, ডাবল রেললাইন নির্মাণ, দ্বিতীয় প্ল্যাটফর্মে যাত্রীছাউনি নির্মাণ, সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু এবং দ্বিতীয় ট্রেন সার্ভিস চালুর দাবি দীর্ঘদিনের। এসব দাবি বাস্তবায়িত হলে কোটচাঁদপুরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

তারা আরও বলেন, কোটচাঁদপুর একটি গুরুত্বপূর্ণ জনপদ হলেও কাঙ্ক্ষিত রেলসেবা থেকে এ অঞ্চলের মানুষ এখনও বঞ্চিত। তাই জনদুর্ভোগ লাঘব এবং অঞ্চলের সার্বিক উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে কোটচাঁদপুর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

আরইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement