ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাপ্তাই হ্রদে অভিযান: ২০ হাজার ফুট জালসহ চার নৌকা জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম আপডেট: ০৬.০৭.২০২৬ ৮:৩০ পিএম
X
Advertisement

রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ও নৌকা জব্দ করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ।

সোমবার দুপুর ১২টা পর্যন্ত চলা এই অভিযানে কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকা—গাছকাটা ছড়া, হাজা ছড়ি, গবঘোনা ও বাঘছড়ি—থেকে চারটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। পাশাপাশি প্রায় ১০ হাজার ফুট কারেন্ট জাল এবং ১০ হাজার ফুট সুতার জাল উদ্ধার করা হয়েছে, মোট প্রায় ২০ হাজার ফুট জাল।

কাপ্তাই বিএফডিসি (বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন) ও নৌ-পুলিশের যৌথ অভিযানে রবিবার রাত থেকে অভিযান শুরু হয়ে সোমবার দুপুর পর্যন্ত চলে। কাপ্তাই বিএফডিসি উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান, অভিযানের সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে রাঙামাটি জেলা প্রশাসনের নির্দেশে প্রতি বছর নির্দিষ্ট সময় মাছ ধরা, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে কিছু অসাধু চক্র সেই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করছে।

উদ্ধারকৃত জাল ও নৌকা আগামী ৮ জুলাই ২০২৬ তারিখে কাপ্তাই মৎস্য কেন্দ্রে সরকারি নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement