ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হিলিতে মাদক সেবনের দায়ে নারীসহ ৪ জনের ৬ মাসের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:২৩ পিএম
X
Advertisement

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে এক নারীসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

পুলিশ জানায়, উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে শতভাগ মাদকমুক্ত করার লক্ষ্যে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় এক নারীসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা অপরাধ স্বীকার করেন। এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা চারটি পৃথক মামলায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— পৌর শহরের বাসুদেবপুর এলাকার আফজাল হোসেনের মেয়ে মোছা. সাথী আক্তার (৪০), আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. শাকিল (২২), একই গ্রামের জুয়েল হোসেনের ছেলে মো. শিহাব (২২) এবং পালশা পাঠানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মো. আবু সাঈদ (২৩)।

হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।”

তিনি আরও জানান, সোমবার দুপুরে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জিএমআরএম/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement