ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত, বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম আপডেট: ০৬.০৭.২০২৬ ৬:০৬ পিএম
X

রাঙামাটিতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে প্রশাসন।

সোমবার সকাল থেকে রাঙামাটিতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে জেলা শহরের বিভিন্ন পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

পাহাড় ধসে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করে পাহাড়ের ঢালে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে বা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

রাঙামাটি আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, “আমরা ইতোমধ্যে শহরের শিমুলতলী, রূপনগরসহ আশপাশের এলাকায় মাইকিং করেছি, যাতে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী মানুষ নিরাপদ আশ্রয়ে চলে আসেন। শহরের এসব এলাকাতেই সবচেয়ে বেশি মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করেন। দুপুর পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে খোলা লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রম আশ্রয়কেন্দ্রে কেউ আসেননি।”

জেলা প্রশাসনের তথ্যমতে, রাঙামাটি শহরে ১১টিসহ জেলায় মোট ৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝